প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনার দাকোপে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি খুলনায় পৌঁছান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে। সফরসূচি অনুযায়ী, তিনি নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলায় যাবেন। সেখানে মধ্যাহ্ন বিরতির পর সভায় অংশ নেওয়া, মোংলা বন্দর পরিদর্শন এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার কথা রয়েছে। বিস্তারিত..
বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রানীতি নির্ধারণী বৈঠকের আগে সুদের হারের গতিপথ নিয়ে নতুন ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। আগামী ২৭ ও ২৮ অক্টোবরের বৈঠক এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ সূচক প্রকাশের আগে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বিস্তারিত..
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় দুই প্রবাসী কর্মী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকালে সংঘটিত এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। হামলার সময় তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র লক্ষ্য করে আসা ড্রোনটি আকাশেই বিস্তারিত..
ইয়েমেনের হুতি গোষ্ঠীর সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। বুধবার (২১ অক্টোবর) কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইনে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যদেরও সরে যাওয়ার বিস্তারিত..
‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’ হ্যান্ডবলে ব্রোঞ্জ পদক জিতেছে নেপাল। বুধবার (২১ অক্টোবর) ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালদ্বীপকে ২৭–১৫ গোলে হারিয়েছে দলটি। নেপালের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন উমা রায়। ছয়টি গোল করে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। ম্যাচের প্রথম ২০ মিনিট বিস্তারিত..
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
-
স্বাস্থ্য টিপস
-
ভিডিও বিনোদন
-
ভিডিও সংবাদ























































































