ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্যাস লিকের বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে আদালতে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২ গোয়েন্দা তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, দেশে আনার প্রক্রিয়া শুরু নতুন জাহাজে জ্বালানি এলেও সীমিত বিক্রি অব্যাহত থাকবে ইরানের ইউরেনিয়াম নিতে স্পেশাল ফোর্স অভিযানের চিন্তা যুক্তরাষ্ট্রের প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার শান্ত কিন্তু বৈচিত্র্যময় এক দেশ গভীর রাতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ, তদন্তে নরওয়ে পুলিশ মরণোত্তর অদম্য নারী পুরস্কার খালেদা জিয়ার, দাদীর পক্ষে পুরস্কার নিলেন জাইমা রহমান

আমরা বলতে চাই কথা, খবরের কথা

সম্পাদক, মোহাম্মদ সজীব শেখ
  • আপডেট সময় ০৬:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 802

প্রতিদিন ঘটছে নানা ঘটনাপ্রবাহ। দেশ কিংবা সারা বিশ্বের এই সব ঘটনাপ্রবাহের নজর কাড়ে বা মানুষ জানতে চাই সহজাত প্রবণতা থেকে। সব ঘটনায় কি সংবাদ নাকি সংবাদযোগ্য ঘটনাই সংবাদ সে আলোচনার চেয়ে মূখ্য হলো সংবাদ মানুষ জানতে চাই বা জানানোটা জরুরি হয়ে পড়ে। দেশে দেশে অসংখ্য সংবাদ মাধ্যম সংবাদ প্রচারের কাজ করে থাকে এবং তথ্যপ্রযুক্তির কল্যাণে তা মূহুর্তে মানুষের কাছে পৌঁছে যায় । আমরা সংবাদ প্রচার বা প্রকাশের মাধ্যমের বিবর্তন দেখেছি কালের চক্রে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে। মনে পড়ে আমাদের সময়ে গ্রামে সংবাদ শুনার একমাত্র মাধ্যমে ছিল রেডিও।টেলিভিশন গ্রামে তখনও পৌঁছাইনি। রেডিওতে বাংলাদেশ বেতার, বিবিসি বাংলা , ভয়েস অব আমেরিকার, ডয়েচে ভেলে এসব মাধ্যমে সংবাদ শুনতাম বা কখনো কখনো সংবাদ শুনার জন্য অপেক্ষা করতাম।পত্রিকা আসতো স্কুল লাইব্রেরিতে। ক্লাসের ফাঁকে বা টিফিন ব্রেকে পত্রিকা পড়ার সুযোগ হতো। বিগত দুই দশকে তথ্যপ্রযুক্তির যে অভাবনীয় পরিবর্তন হলো তার ব্যাপক প্রভাব পড়লো সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার উপর।

এখন রেডিও, টেলিভিশন, ছাপা পত্রিকার পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল বা পত্রিকা , সামাজিক মাধ্যম কিংবা মোবাইলের নিউজ এলার্টের মাধ্যমেও আমরা সংবাদ পাচ্ছি। আবার অসংখ্য মাধ্যম থাকায় সংবাদ পাঠকরা সহজেই এর বস্তুনিষ্ঠতা যাচাই এ তৎপর হচ্ছে বা সুযোগ থাকছে। কিছু কিছু সংবাদ বা খবরে সামাজিক মাধ্যমে মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া চোখে পড়ার মতো। কোন কোন ঘটনার খবর সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের উপস্হিতি বা অনুপস্থিতিতে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ লাইভ করে বা প্রকৃত ঘটনা তুলে ধরে পোস্ট করছে এবং তা সকলের দৃষ্টিগোচর হচ্ছে। এতে জনমত গড়ে তোলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হচ্ছে। উদাহরণ হিসেবে উল্লেখ করলে বলা যায়, ২০২৪ সালে বেইলি রোডের বহুতল ভবনে আগুন লাগার সাথে সাথে জনসাধারণ সামাজিক মাধ্যমে লাইভ বা পোস্ট করে। এতে তাৎক্ষণিক খবর ছড়িয়ে পড়লে আগুণ নেভানোর জন্য ব্যাপক জনসাধারণ অংশগ্রহণ করে সেইসাথে সাড়াদানকারী প্রতিষ্ঠান তথা ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন শুরু করে আগুণ নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  শীতে পা ফাটা রোধে করণীয়

গণমাধ্যমকে রাষ্ট্রের চর্তুথ স্তম্ভ বলা হয়। গণমাধ্যম হিসেবে ‘খবরের কথা’ যথার্থ দায়িত্ব পালন ও ভূমিকা রাখতে চায়। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে অনলাইন ও সামাজিক মাধ্যম আমাদের বিচরণ ক্ষেত্রে। খবরের কথা শুধু সংবাদ মাধ্যম হিসেবে কাজ করবে তা নয় বরং গুরুত্বপূর্ণ তথ্য এবং সমালোচনা বিশ্লেষণ উপস্থাপন করার মাধ্যমে জনগণের মতামত গঠনে ভূমিকা পালন করবে। তাই আত্নবিশ্বাস ও দৃঢ়তায় মনে ব্যক্ত হয় , স্বদেশ কিংবা সারা বিশ্ব সব ঘটনার সকল কথা, আমরা বলতে চাই কথা, ‘খবরে কথা ‘।

নিউজটি শেয়ার করুন

আমরা বলতে চাই কথা, খবরের কথা

আপডেট সময় ০৬:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

আরও পড়ুন  ইতালিতে পাড়ি জমাতে গিয়ে দালালের ফাঁদে ৩৭ তরুণ