ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 224

ছবি: সংগৃহীত

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সংস্কারের ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, সরকার এই আইনটি পুনর্মূল্যায়ন করতে চায় এবং এ লক্ষ্যে খুব শীঘ্রই গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনায় বসবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর ইআরএফ কার্যালয়ে ‘নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফের সমঝোতা স্মারক স্বাক্ষর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিগত সময়ে যেসব সাংবাদিক হত্যা, মিথ্যা মামলা, গুমসহ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তাদের জন্য একটি ‘ন্যায্য প্রতিকার ফ্রেমওয়ার্ক’ তৈরির কাজ চলছে। এছাড়া অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য বিশেষ ভাতা পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার।

আরও পড়ুন  ঢাকাসহ ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা রক্ষায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে মন্ত্রী বলেন, ব্রিটিশ ‘অফকম’ সিস্টেমের আদলে মিডিয়া রিফর্মস কমিশনকে পুনর্গঠনের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া সব স্টেকহোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে সাংবাদিকদের জন্য একটি গ্রহণযোগ্য বেতন কাঠামো নির্ধারণ করা হবে বলেও তিনি জানান।

বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, “যেকোনো স্বাধীনতা ও নৈরাজ্যের মধ্যে একটি স্পষ্ট ব্যবধান থাকতে হবে। সঠিক স্বাধীনতা এবং নৈরাজ্যের মধ্যকার সীমারেখা নির্ধারণ করা জরুরি।” তিনি আরও যোগ করেন, বড় অপরাধগুলোকে বিভিন্ন ‘বয়ানে’র মাধ্যমে জাস্টিফাই করার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।
বিজ্ঞাপন নিয়ে বর্তমানে ‘সমষ্টিগত প্রতারণা’ চলছে উল্লেখ করে মন্ত্রী জানান, একটি সুনির্দিষ্ট বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের কাজও সরকার শুরু করেছে। অনুষ্ঠানে ‘রিফর্ম ট্র্যাকার’ মেকানিজমের প্রশংসা করে তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত গ্রহণে এই টুলটি অত্যন্ত সহায়ক হবে। তিনি সরকারকে গঠনমূলক সমালোচনা এবং অনুসন্ধানী তথ্যের মাধ্যমে সহযোগিতা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সংস্কারের ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, সরকার এই আইনটি পুনর্মূল্যায়ন করতে চায় এবং এ লক্ষ্যে খুব শীঘ্রই গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনায় বসবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর ইআরএফ কার্যালয়ে ‘নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফের সমঝোতা স্মারক স্বাক্ষর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিগত সময়ে যেসব সাংবাদিক হত্যা, মিথ্যা মামলা, গুমসহ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তাদের জন্য একটি ‘ন্যায্য প্রতিকার ফ্রেমওয়ার্ক’ তৈরির কাজ চলছে। এছাড়া অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য বিশেষ ভাতা পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার।

আরও পড়ুন  লংমার্চ কর্মসূচি ঘিরে সায়েন্সল্যাবে কড়া পুলিশি নিরাপত্তা