ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কারিনা-কপিলের ব্যক্তিগত চ্যাট ভাইরাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও কৌতুকশিল্পী কপিল শর্মার বন্ধুত্বপূর্ণ কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটফ্লিক্সের অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে কারিনার পর্ব প্রকাশের পর ইনস্টাগ্রামে তাদের এই আন্তরিক আদান-প্রদান সামনে আসে। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।

অনুষ্ঠানটিতে স্বামী ও অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন কারিনা। পর্বটি প্রকাশের পর কপিল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কারিনা, সাইফ এবং অনুষ্ঠানের অন্য সদস্যদের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেন।

ছবির ক্যাপশনে কপিল জানান, কারিনা ও সাইফের সঙ্গে একসঙ্গে এতটা আনন্দময় সময় কাটবে, তা তিনি ভাবেননি। সুন্দর ও মজার একটি পর্ব উপহার দেওয়ার জন্য তাদের ধন্যবাদও জানান তিনি।

আরও পড়ুন  ভাইরাল ‘তাজু ভাই’র ফেসবুক পেজ উধাও: নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড়

পরে ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে কপিলের প্রশংসা করেন কারিনা। তিনি লেখেন, ‘কপিল, তুমি অসাধারণ একজন তারকা। আমরাও তোমাকে অনেক ভালোবাসি।’

এরপর দুই তারকার এই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের আন্তরিক সম্পর্কের বিষয়টি নিয়ে ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া জানান।

অনুষ্ঠানটিতে কারিনা ও সাইফের ব্যক্তিগত জীবনের কয়েকটি মজার ঘটনাও উঠে আসে। কথোপকথনের একপর্যায়ে কারিনা জানান, সাইফ তাকে তিনটি ভিন্ন জায়গায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। জায়গাগুলো হলো মুম্বাই, গ্রিস ও প্যারিস। শেষ পর্যন্ত তিনি সাইফের প্রস্তাবে সম্মতি দেন।

কারিনার কথা শুনে মজার ছলে সাইফ বলেন, মুম্বাইতেই প্রস্তাবটি গ্রহণ করলে তার অনেক টাকা বেঁচে যেত।

সূত্র: সামা টিভি

নিউজটি শেয়ার করুন

কারিনা-কপিলের ব্যক্তিগত চ্যাট ভাইরাল

আপডেট সময় ০৭:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬