ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সৌদিতে ড্রোন হামলা, নিহত দুই প্রবাসী কর্মী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় দুই প্রবাসী কর্মী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকালে সংঘটিত এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। হামলার সময় তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র লক্ষ্য করে আসা ড্রোনটি আকাশেই ধ্বংস করে দেয় সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এ ঘটনায় আরামকোর মূল পরিচালন কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শায়বাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র লক্ষ্য করে ড্রোনটি এগিয়ে আসছিল। সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে আকাশে থাকা অবস্থায় ধ্বংস করে দেয়। তবে হামলার চেষ্টা চলাকালে তেলক্ষেত্রের সীমানার বাইরে থাকা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়।

এ ঘটনায় নিহত দুজনই প্রবাসী কর্মী। তাঁদের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহত দুজনের মধ্যে একজন পাকিস্তানি এবং অপরজন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

আরও পড়ুন  জানুয়ারিতে সারাদেশে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় নিহত ৭৫৪, আহত ১,৩০৩

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পরও সৌদি আরামকোর মূল পরিচালন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে মন্ত্রণালয়।

সূত্র: সৌদি গ্যাজেট

নিউজটি শেয়ার করুন

সৌদিতে ড্রোন হামলা, নিহত দুই প্রবাসী কর্মী

আপডেট সময় ০৯:৩৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় দুই প্রবাসী কর্মী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকালে সংঘটিত এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। হামলার সময় তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র লক্ষ্য করে আসা ড্রোনটি আকাশেই ধ্বংস করে দেয় সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এ ঘটনায় আরামকোর মূল পরিচালন কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শায়বাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র লক্ষ্য করে ড্রোনটি এগিয়ে আসছিল। সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে আকাশে থাকা অবস্থায় ধ্বংস করে দেয়। তবে হামলার চেষ্টা চলাকালে তেলক্ষেত্রের সীমানার বাইরে থাকা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়।

এ ঘটনায় নিহত দুজনই প্রবাসী কর্মী। তাঁদের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহত দুজনের মধ্যে একজন পাকিস্তানি এবং অপরজন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

আরও পড়ুন  হরমুজে সৌদি তেলবাহী জাহাজে হামলায় ২ জন নিহত