ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গিয়াস উদ্দিনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  সবুজ ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল গড়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

এতে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—গিয়াস উদ্দিন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। এ নিয়োগ সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এবং নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

আপডেট সময় ১১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গিয়াস উদ্দিনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী