ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম :

শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া অফিস আদেশ প্রচার, সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 12

ছবি সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে প্রচারিত একটি অফিস আদেশ ভুয়া এবং ভিত্তিহীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উক্ত বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, ‘বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের প্রতি একাডেমিক কার্যক্রমে আন্তরিকতা প্রদর্শন প্রসঙ্গে’ শীর্ষক একটি আদেশ ছড়ানো হচ্ছে, যেখানে সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর জালিয়াতি করে প্রচার করা হয়েছে।

আরও পড়ুন  মোটর যান মালিকদের সতর্কবার্তা বিআরটিএর

শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, এই কথিত বিজ্ঞপ্তিটির সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও অসত্য। মন্ত্রণালয়ের মতে, এ ধরনের অপপ্রচারের ফলে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, এই ভুয়া আদেশের ওপর ভিত্তি করে কেউ যেন কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। একই সঙ্গে ভিত্তিহীন এই তথ্যটি সামাজিক মাধ্যম বা অন্য কোনো উপায়ে শেয়ার ও প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত যেকোনো অফিসিয়াল তথ্য বা আদেশের সত্যতা যাচাই করতে কেবল মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.shed.gov.bd) অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া অফিস আদেশ প্রচার, সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ

আপডেট সময় ১১:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে প্রচারিত একটি অফিস আদেশ ভুয়া এবং ভিত্তিহীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উক্ত বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, ‘বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের প্রতি একাডেমিক কার্যক্রমে আন্তরিকতা প্রদর্শন প্রসঙ্গে’ শীর্ষক একটি আদেশ ছড়ানো হচ্ছে, যেখানে সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর জালিয়াতি করে প্রচার করা হয়েছে।

আরও পড়ুন  ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউজিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ