ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রাউটার সঠিক জায়গায় রাখছেন তো? জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 173

ছবি সংগৃহীত

নতুন বাসায় ওঠার পর বা ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় টেকনিশিয়ান যেখানে রাউটার বসিয়ে দেন, অনেকেই সেটি আর সরান না। অথচ রাউটার ভুল জায়গায় থাকলে সেরা ওয়াই-ফাই স্পিড পাওয়া সম্ভব নয় — এমনটাই বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ইন্টারনেট ধীরগতির জন্য অনেকে সার্ভিস প্রোভাইডারকে দায়ী করলেও বাস্তবে সমস্যাটি প্রায়ই লুকিয়ে থাকে রাউটারের অবস্থানে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, রাউটার কোথায় রাখা হচ্ছে সেটিই ওয়াই-ফাইয়ের গতি নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভালো মানের রাউটার হলেও সঠিক স্থানে না থাকলে তার পূর্ণ সক্ষমতা পাওয়া যায় না।

আরও পড়ুন  বাংলাদেশে আজ থেকে অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কেই বন্ধ হবে

বিশেষজ্ঞরা প্রথমেই পরামর্শ দেন রাউটারটি ঘরের একদম মাঝামাঝি স্থানে রাখতে। কারণ রাউটার চারদিকে সমানভাবে সিগনাল ছড়ায়। কোণে রাখলে সিগনালের একটি বড় অংশ দেয়ালের বাইরে চলে যায়, যা সিগনাল নষ্ট করে এবং নিরাপত্তার ঝুঁকিও বাড়ায়।

রাউটারের উচ্চতাও সিগনালের মানে সরাসরি প্রভাব ফেলে। রাউটার সাধারণত নিচের দিকে শক্তিশালী সিগনাল পাঠায়, তাই মেঝেতে বা টেবিলের নিচে রাখলে সিগনাল বাধাগ্রস্ত হয়। বুকশেলফ বা দেয়ালে মাউন্ট করে রাউটার যত উঁচুতে রাখা যায়, কভারেজ তত ভালো হয়।

এছাড়া রাউটারের আশপাশে কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকলে সিগনাল উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়ে। মাইক্রোওয়েভ ওভেন ২.৪ গিগাহার্টজ ব্যান্ডে সিগনাল তৈরি করে, যা রাউটারের সিগনালে সরাসরি হস্তক্ষেপ করে। বড় টিভি ও ধাতব জিনিসপত্র সিগনাল ব্লক বা প্রতিফলিত করে বাধা সৃষ্টি করে। এমনকি অ্যাকুয়ারিয়ামও সিগনালের জন্য ক্ষতিকর, কারণ পানি সিগনাল প্রবাহে বড় বাধা তৈরি করে।

বিশেষজ্ঞদের পরামর্শ, ইন্টারনেট সংযোগ নেওয়ার সঙ্গে সঙ্গেই রাউটারের জন্য উপযুক্ত স্থান বেছে নেওয়া উচিত। প্রযুক্তি যতই উন্নত হোক, রাউটার ভুল জায়গায় থাকলে তার সক্ষমতার বড় অংশই অপচয় হয়।

নিউজটি শেয়ার করুন

রাউটার সঠিক জায়গায় রাখছেন তো? জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

আপডেট সময় ১২:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

নতুন বাসায় ওঠার পর বা ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় টেকনিশিয়ান যেখানে রাউটার বসিয়ে দেন, অনেকেই সেটি আর সরান না। অথচ রাউটার ভুল জায়গায় থাকলে সেরা ওয়াই-ফাই স্পিড পাওয়া সম্ভব নয় — এমনটাই বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ইন্টারনেট ধীরগতির জন্য অনেকে সার্ভিস প্রোভাইডারকে দায়ী করলেও বাস্তবে সমস্যাটি প্রায়ই লুকিয়ে থাকে রাউটারের অবস্থানে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, রাউটার কোথায় রাখা হচ্ছে সেটিই ওয়াই-ফাইয়ের গতি নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভালো মানের রাউটার হলেও সঠিক স্থানে না থাকলে তার পূর্ণ সক্ষমতা পাওয়া যায় না।

আরও পড়ুন  রাউটার কি ভুল জায়গায় রাখছেন? জেনে নিন যে ৫টি স্থানে ওয়াইফাই গতি কমে যায়