ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত সাড়ে ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল মামুন হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ অন্যান্য ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন  মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, উদ্ধার তৎপরতা চলছে

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর গোডাউনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

আপডেট সময় ০১:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাভারের আশুলিয়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত সাড়ে ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল মামুন হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ অন্যান্য ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন  ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন