ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফিতে ব্রোঞ্জ জিতল নেপাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’ হ্যান্ডবলে ব্রোঞ্জ পদক জিতেছে নেপাল। বুধবার (২১ অক্টোবর) ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালদ্বীপকে ২৭–১৫ গোলে হারিয়েছে দলটি। নেপালের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন উমা রায়। ছয়টি গোল করে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

ম্যাচের প্রথম ২০ মিনিট নেপালের সঙ্গে সমানতালে লড়াই করে মালদ্বীপ। তবে এরপর আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নেপাল এবং শেষ পর্যন্ত ১২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে।

আরও পড়ুন  বন্যার পর নেপালে মরদেহের চাপ, মর্গে জায়গা না পেয়ে ড্রাই আইস ও শ্মশানের প্রস্তুতি

এর আগে লিগ পর্বের ম্যাচেও মালদ্বীপকে হারিয়েছিল নেপাল। ওই ম্যাচে ২৪–১৮ গোলে জয় পেয়েছিল দলটি।

তবে লিগ পর্বে বাংলাদেশ ও ভারতের কাছে হেরে ফাইনালে জায়গা করে নিতে পারেনি নেপাল। শেষ পর্যন্ত চার দলের এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।

নিউজটি শেয়ার করুন

বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফিতে ব্রোঞ্জ জিতল নেপাল

আপডেট সময় ০৬:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’ হ্যান্ডবলে ব্রোঞ্জ পদক জিতেছে নেপাল। বুধবার (২১ অক্টোবর) ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালদ্বীপকে ২৭–১৫ গোলে হারিয়েছে দলটি। নেপালের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন উমা রায়। ছয়টি গোল করে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

ম্যাচের প্রথম ২০ মিনিট নেপালের সঙ্গে সমানতালে লড়াই করে মালদ্বীপ। তবে এরপর আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নেপাল এবং শেষ পর্যন্ত ১২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে।

আরও পড়ুন  নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন।