ঢাকা ১২:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

পেনাংয়ে মোবাইল কনস্যুলার সেবা, সুবিধা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 12

ছবি সংগৃহীত

কুয়ালালামপুরে গিয়ে দূতাবাসের সেবা নেওয়ার ঝামেলা ছাড়াই পেনাং ও আশপাশের অঞ্চলে বসবাসরত ৬ শতাধিক বাংলাদেশি কর্মী বিভিন্ন কনস্যুলার সেবা পেয়েছেন। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পরিচালিত মোবাইল কনস্যুলার ক্যাম্প থেকে তারা পাসপোর্ট এনরোলমেন্ট, পাসপোর্ট ডেলিভারি, ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন।

প্রবাসীদের ভোগান্তি কমাতে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে নিয়মিতভাবে মোবাইল টিম পাঠাচ্ছে বাংলাদেশ হাইকমিশন। কর্মস্থল থেকে ছুটি না পাওয়া কিংবা দূরবর্তী এলাকা থেকে কুয়ালালামপুরে যাতায়াতের সময় ও খরচ বহন করা অনেকের পক্ষেই কঠিন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি ছুটির দিনেও বিভিন্ন এলাকায় গিয়ে কনস্যুলার সেবা দিচ্ছে হাইকমিশনের এসব টিম।

আরও পড়ুন  ভিসা যাচাই হবে জেনে কৌশলে বিমানবন্দর ছেড়ে গেলেন মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

এর অংশ হিসেবে ২২ ও ২৩ আগস্ট পেনাং রাজ্য ও এর পার্শ্ববর্তী এলাকায় দুই দিনব্যাপী বিশেষ মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্প দুটিতে পাঁচ শতাধিক বাংলাদেশির পাসপোর্ট এনরোলমেন্ট সম্পন্ন হয়। এছাড়া শতাধিক পাসপোর্ট বিতরণ এবং ট্রাভেল পারমিটসহ অন্যান্য কনস্যুলার সেবাও দেওয়া হয়েছে।

ক্যাম্পে সেবা নিতে আসা বরিশালের কামাল হোসেন জানান, কর্মস্থল থেকে ছুটি না পাওয়ায় দীর্ঘদিন ধরে কুয়ালালামপুরে গিয়ে পাসপোর্ট নবায়ন করা সম্ভব হচ্ছিল না। এর মধ্যে ভিসার মেয়াদও শেষ হওয়ার পথে ছিল। পেনাংয়ে মোবাইল টিম আসায় সেখান থেকেই পাসপোর্ট নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন তিনি। এতে কুয়ালালামপুর যাওয়ার সময় ও বাড়তি খরচ—দুটিই বেঁচেছে।

অন্যদিকে কুমিল্লার মঞ্জুরুল হোসেন জানান, ভিসা না থাকায় দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য কুয়ালালামপুর যাওয়ার পথে পুলিশের হাতে আটক হওয়ার আশঙ্কাও ছিল। তবে পেনাংয়ে হাইকমিশনের মোবাইল ক্যাম্প থেকে ট্রাভেল পারমিট পাওয়ায় এখন নিরাপদে দেশে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও মোবাইল টিমের কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। একই সঙ্গে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন থেকে বিরত থাকার পাশাপাশি দেশটির প্রচলিত আইন ও স্থানীয় রীতিনীতির প্রতি সম্মান দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পেনাংয়ে মোবাইল কনস্যুলার সেবা, সুবিধা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

আপডেট সময় ১০:৪৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

কুয়ালালামপুরে গিয়ে দূতাবাসের সেবা নেওয়ার ঝামেলা ছাড়াই পেনাং ও আশপাশের অঞ্চলে বসবাসরত ৬ শতাধিক বাংলাদেশি কর্মী বিভিন্ন কনস্যুলার সেবা পেয়েছেন। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পরিচালিত মোবাইল কনস্যুলার ক্যাম্প থেকে তারা পাসপোর্ট এনরোলমেন্ট, পাসপোর্ট ডেলিভারি, ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন।

প্রবাসীদের ভোগান্তি কমাতে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে নিয়মিতভাবে মোবাইল টিম পাঠাচ্ছে বাংলাদেশ হাইকমিশন। কর্মস্থল থেকে ছুটি না পাওয়া কিংবা দূরবর্তী এলাকা থেকে কুয়ালালামপুরে যাতায়াতের সময় ও খরচ বহন করা অনেকের পক্ষেই কঠিন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি ছুটির দিনেও বিভিন্ন এলাকায় গিয়ে কনস্যুলার সেবা দিচ্ছে হাইকমিশনের এসব টিম।

আরও পড়ুন  দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় যুবকের মৃত্যু, একমাস পর ফিরল মরদেহ