ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 57

ছবি: সংগৃহীত

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ সুবিধা, অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিংসহ বিভিন্ন সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নামজারি, মিউটেশন, খাজনা পরিশোধ এবং অন্যান্য ভূমি সেবাও দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় নিয়ে এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলা হলেও তাদের প্রাপ্য মর্যাদা ও সুরক্ষা সবসময় নিশ্চিত হয়নি। প্রবাসী কার্ড চালুর মাধ্যমে সেই ঘাটতি পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ উদ্যোগ বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করেন তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা শাটল বাস সেবার পাশাপাশি হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি প্রবাসী কার্ডধারীদের জন্য প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে অগ্রাধিকারভিত্তিক সেবা, প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, নামজারি ও মিউটেশন দ্রুত নিষ্পত্তি, প্রবাসী কর্নার বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব তুলে ধরেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

এ বিষয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা ও সরকারি সেবা সহজলভ্য করতে প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে।

তিনি আরও জানান, প্রবাসী কার্ডধারীদের জন্য প্রস্তাবিত সব ধরনের ভূমি সেবা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয়ে একটি ফোকাল পয়েন্টও নির্ধারণ করা হবে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা

আপডেট সময় ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬