ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 17

ছবি: খবরের কথা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁকে টার্গেট করা হয়েছে এবং দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না বলেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূলসহ বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে চান বলেও জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আজকের দিন হতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল ও অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।’

পদত্যাগের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।’

আরও পড়ুন  পদত্যাগ করলেন ইরানের জ্বালানিমন্ত্রী

গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে ইশরাক বলেন, গত দুই-তিন দিন ধরে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবরের কিছু অংশ সত্য হলেও কিছু বিষয় অতিরঞ্জিত করা হয়েছে বলে তাঁর দাবি। এ বিষয়ে তিনি বলেন, ‘কল্পকাহিনী বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে। দলও বিব্রত হয়েছে।’

এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের সৃষ্টি করায় ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তাঁকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক

আপডেট সময় ০৩:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬