ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রংপুরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে তিনি মণ্ডপে পৌঁছালে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। ভক্তদের অনুরোধে তাদের সঙ্গে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী।

মণ্ডপে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুন্ডু, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানবাহিনীর একটি বিমানে রওনা হন তারেক রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্য কর্মকর্তারা।

আরও পড়ুন  জুলাই সনদের অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে তারাগঞ্জ ও পাগলাপীরসহ সড়কের দুই পাশে শত শত নেতাকর্মী অবস্থান নেন। গাড়িবহর থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান। এ সময় তিনি দুই স্থানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং দেশের ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর।

রংপুরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। সেখানে তিনি একটি ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ ছাড়া রাতে ঢাকায় ফেরার আগে চট্টগ্রামের একটি পূজামণ্ডপও পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় জানান, এ বছর রংপুর জেলায় ৯৬৪টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

রংপুরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে তিনি মণ্ডপে পৌঁছালে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। ভক্তদের অনুরোধে তাদের সঙ্গে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী।

মণ্ডপে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুন্ডু, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানবাহিনীর একটি বিমানে রওনা হন তারেক রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্য কর্মকর্তারা।

আরও পড়ুন  দেশ পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী