ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২৮১৩ মামলা
- আপডেট সময় ০৪:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 28
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২৪ ঘণ্টায় ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১৪ অক্টোবর) দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়। এ সময় ৬৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩৫টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে ১১টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৯টি মোটরসাইকেল-সংক্রান্ত মামলা রয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৮টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, তিনটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজিচালিত অটোরিকশা ও ২১৫টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ৩৩টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৪৯টি মোটরসাইকেলসহ ৩৯৫টি মামলা দায়ের করা হয়।
তেজগাঁও বিভাগে ১৩টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৫টি মোটরসাইকেলসহ ১৭১টি মামলা করা হয়েছে। মিরপুর বিভাগে ২২টি বাস, ১৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৭৬টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা রেকর্ড করা হয়েছে।
উত্তরা বিভাগে ৩৯টি বাস, ১২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৫৯টি মোটরসাইকেলসহ ৪০৬টি মামলা হয়েছে। গুলশান বিভাগে সর্বোচ্চ ৭৭০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৫৪টি বাস, ২৫টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৬৬টি মোটরসাইকেল-সংক্রান্ত মামলা রয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


























