ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

নাফ নদীতে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 34

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে গেছেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের জিন্নাখাল এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্পিডবোট নিয়ে নাফ নদীতে অবস্থান নেয় বিশেষ টহল দল। রাত ২টার দিকে মিয়ানমার থেকে সাঁতরে আসা দুই ব্যক্তিকে বস্তাসহ দেখতে পান বিজিবি সদস্যরা। তাঁদের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অন্যজনকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ২ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আরও পড়ুন  টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আটক মো. হোসেন টেকনাফের সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার বাসিন্দা। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মো. শাকের। অভিযানে একটি বাটন মুঠোফোনও জব্দ করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচার প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

নাফ নদীতে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

আপডেট সময় ০৯:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে গেছেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের জিন্নাখাল এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্পিডবোট নিয়ে নাফ নদীতে অবস্থান নেয় বিশেষ টহল দল। রাত ২টার দিকে মিয়ানমার থেকে সাঁতরে আসা দুই ব্যক্তিকে বস্তাসহ দেখতে পান বিজিবি সদস্যরা। তাঁদের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অন্যজনকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ২ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আরও পড়ুন  ২৫০০ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর