ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে মানব পাচারকারীসহ আটক ৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন একজনসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধীন বাঁশতলা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ছয়জনকে আটক করা হয়। তাঁদের সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।

আরও পড়ুন  ভারতের জায়গায় ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ, মিলল অনুমোদন

আটক ছয় বাংলাদেশির মধ্যে দুজন গোপালগঞ্জের এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা। বিজিবি জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন। তবে কীভাবে তাঁরা ভারতে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে মানব পাচারকারীসহ আটক ৭

আপডেট সময় ১১:২১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন একজনসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধীন বাঁশতলা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ছয়জনকে আটক করা হয়। তাঁদের সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।

আরও পড়ুন  ভারত-পাকিস্তান সীমান্তে প্রথমবারের মতো ড্রোন যুদ্ধ, বিশ্বে নজিরবিহীন উত্তেজনা