ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিকের ফোন কেড়ে ট্রাইপড ভাঙার অভিযোগ পরীমনির বিরুদ্ধে নেতানিয়াহুকে সরাতে আইজেনকটকে সমর্থন বিরোধীদের ধর্মীয় সম্প্রীতি নিয়ে ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের প্রতিনিধির আলোচনা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত পুলিশ সদস্য কারিগরি শিক্ষার কার্যকর সংযোগ বাড়ানোর তাগিদ শিক্ষামন্ত্রীর ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২০ গাজীপুরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, খুলেছে অধিকাংশ কারখানা তাসকিনের জোড়া আঘাত, ৩ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী

সাংবাদিকের ফোন কেড়ে ট্রাইপড ভাঙার অভিযোগ পরীমনির বিরুদ্ধে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত থেকে জামিন পাওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন সাংবাদিক রবিউল হোসেন। তবে পরীমনির অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

সাংবাদিক রবিউল হোসেন গণমাধ্যমকে বলেন, লিফটে ওঠার সময় তাকে ভিডিও করতে দেখে পরীমনি মুঠোফোন কেড়ে নেন। এ সময় ট্রাইপডও ভেঙে ফেলেন বলে দাবি করেন তিনি।

পরীমনি তার গায়ে হাত দেওয়ার অভিযোগ তুললেও তা অস্বীকার করেছেন রবিউল। তিনি বলেন, “এমন প্রশ্নই ওঠে না। নামার সময় দ্বিতীয়বার আমাকে দেখে তিনিই বরং হাত ধরে টেনে নিয়ে যান। এরপর অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।”

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের

এর আগে বৃহস্পতিবার সকালে আদালতে যান পরীমনি। জামিন পাওয়ার পর আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় তার নিরাপত্তাকর্মীদের চড়াও হওয়ার অভিযোগও ওঠে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পরীমনির নিরাপত্তাকর্মী ও সহকারীরা তাকে ঘিরে আদালত থেকে বের করে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। এ সময় সাংবাদিকেরা তাকে ঘিরে জামিনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান।

কেউ কেউ দূর থেকে প্রশ্ন করেন, “জামিনের পর আপনার প্রতিক্রিয়া কী, আমাদের মন্তব্যটা বলেন।”

প্রায় ৩০ সেকেন্ড ধরে চলা এ ঘটনার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীমনি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।”

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত কয়েকজন ওই ব্যক্তিকে সরিয়ে দেন। এরপর ক্ষোভ প্রকাশ করতে করতে দ্রুত গাড়িতে ওঠেন পরীমনি। অন্যদিকে ওই ব্যক্তি উচ্চ স্বরে বলতে থাকেন, “তার গায়ে আমি দিইনি। কেন সে এ অভিযোগ করবে?” পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পরীমনির গাড়ি।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান।

শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকের ফোন কেড়ে ট্রাইপড ভাঙার অভিযোগ পরীমনির বিরুদ্ধে

আপডেট সময় ০৪:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত থেকে জামিন পাওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন সাংবাদিক রবিউল হোসেন। তবে পরীমনির অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

সাংবাদিক রবিউল হোসেন গণমাধ্যমকে বলেন, লিফটে ওঠার সময় তাকে ভিডিও করতে দেখে পরীমনি মুঠোফোন কেড়ে নেন। এ সময় ট্রাইপডও ভেঙে ফেলেন বলে দাবি করেন তিনি।

পরীমনি তার গায়ে হাত দেওয়ার অভিযোগ তুললেও তা অস্বীকার করেছেন রবিউল। তিনি বলেন, “এমন প্রশ্নই ওঠে না। নামার সময় দ্বিতীয়বার আমাকে দেখে তিনিই বরং হাত ধরে টেনে নিয়ে যান। এরপর অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।”

আরও পড়ুন  বিশ্ববাজারে উত্তেজনা: শুল্ক লাঘবের উত্তরে ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ মেক্সিকো, চীন ও কানাডার