ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 490

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা ও নোয়াপাড়া সীমান্তবর্তী আদমের জোড়া বেড়িবাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক লাখ দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ জুন) রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় মাদক চালান আদমের জোড়া ও নোয়াপাড়া বিএসপি সংলগ্ন বেড়িবাঁধ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি ও নোয়াপাড়া বিশেষ ক্যাম্প থেকে একাধিক টহল দল মোতায়েন করা হয়।

আরও পড়ুন  আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রতিকূল আবহাওয়া ও ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে বিজিবি সদস্যরা রাতে নাফ নদীর তীরে কৌশলগত অবস্থান নেন। গভীর রাতে সন্দেহভাজন দুজন ব্যক্তিকে চুপিচুপি বেড়িবাঁধ পার হওয়ার চেষ্টা করতে দেখে বিজিবি সদস্যরা বিভিন্ন দিক থেকে তাদের ধাওয়া করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা নদীর পাড়ের কেওড়া জঙ্গলে পালিয়ে যায়।

পরে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে পুরো এলাকা ঘিরে ব্যাপক তল্লাশি চালানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর পাচারকারীদের ফেলে যাওয়া দুটি কর্দমাক্ত বস্তা থেকে এক লাখ দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অভিযানের সময় পাচারকারীরা নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে গেছে।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আইনানুগভাবে সংরক্ষণ ও জমার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড রুখতে তাদের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন অব্যাহত থাকবে। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবি ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখবে।

নিউজটি শেয়ার করুন

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় ১০:১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা ও নোয়াপাড়া সীমান্তবর্তী আদমের জোড়া বেড়িবাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক লাখ দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ জুন) রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় মাদক চালান আদমের জোড়া ও নোয়াপাড়া বিএসপি সংলগ্ন বেড়িবাঁধ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি ও নোয়াপাড়া বিশেষ ক্যাম্প থেকে একাধিক টহল দল মোতায়েন করা হয়।

আরও পড়ুন  টেকনাফে বিএনপি’র নির্বাচনী প্রচারণায় এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ