ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

লালবাগে ছয়তলা ভবনে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 37

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, লালবাগের ওই ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার খবর আসে। পরে রাত ১১টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও একটি ইউনিট সেখানে যায়।

আরও পড়ুন  বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

লালবাগে ছয়তলা ভবনে আগুন

আপডেট সময় ০১:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রাজধানীর লালবাগে একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, লালবাগের ওই ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার খবর আসে। পরে রাত ১১টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও একটি ইউনিট সেখানে যায়।

আরও পড়ুন  চকবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস