ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সম্পূরক পরীক্ষায় বসছেন ৩ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৯ নভেম্বর ফরম পূরণের সময় শেষ হয়। ফি জমা দেওয়ার শেষ দিন ছিল ১০ নভেম্বর।

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, সম্পূরক পরীক্ষায় অংশ নিতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৭১ হাজার ১৬৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বোর্ডে আবেদন করেছেন ৪৭ হাজার ৮৬৯ জন। সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল বোর্ডে, ১৪ হাজার ৪০৬টি।

আরও পড়ুন  শিক্ষার্থীদের পানির বোতল ছোঁড়া ঘটনায় হতাশা প্রকাশ উপদেষ্টা আসিফ মাহমুদের

অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে যশোরে ৩৯ হাজার ২৩২ জন, দিনাজপুরে ৩৭ হাজার ৯১১ জন, চট্টগ্রামে ৩১ হাজার ৫৪১ জন, কুমিল্লায় ২৭ হাজার ৬৫৩ জন, সিলেটে ২১ হাজার ৪২০ জন এবং ময়মনসিংহে ২১ হাজার ৩১৮ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৮ হাজার ৬৪০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩৪ হাজার ৭৫৪ জন পরীক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছেন।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পরীক্ষা শেষে ডিসেম্বরের শেষ নাগাদ ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সম্পূরক পরীক্ষায় বসছেন ৩ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী

আপডেট সময় ০১:২৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৯ নভেম্বর ফরম পূরণের সময় শেষ হয়। ফি জমা দেওয়ার শেষ দিন ছিল ১০ নভেম্বর।

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, সম্পূরক পরীক্ষায় অংশ নিতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৭১ হাজার ১৬৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বোর্ডে আবেদন করেছেন ৪৭ হাজার ৮৬৯ জন। সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল বোর্ডে, ১৪ হাজার ৪০৬টি।

আরও পড়ুন  দুই শিক্ষার্থীর স্মরণে ক্যাম্পাসের স্মৃতিস্তম্ভে নাম খোদাইয়ের ঘোষণা