ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে হারিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি কেউ। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় বাংলাদেশ ও পাকিস্তান।

ম্যাচের শুরুতেই শমিত সোমের ভুলের সুযোগ নিয়ে আক্রমণে যায় পাকিস্তান। ফরোয়ার্ড আল উজাইরের নেওয়া শট দারুণ দক্ষতায় আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এর পাঁচ মিনিট পর বাংলাদেশের হয়ে পাল্টা আক্রমণ থেকে শট নেন কাজেম শাহ। তবে পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট তা রুখে দেন।

আরও পড়ুন  ভারত আক্রমণ করলে ‘সর্বাত্মক যুদ্ধ’ হবে: পাকিস্তানের হুঁশিয়ারি

২৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে বল পেয়ে জোরালো শট নেন রাকিব হোসেন। কিন্তু তাঁর শট গোলপোস্টে লেগে ফিরে আসে। দুই মিনিট পর বাংলাদেশের রক্ষণভাগের ভুলে সুযোগ তৈরি করে পাকিস্তান। আল উজাইরের শট আবারও ঠেকিয়ে দেন শ্রাবণ।

৩২ মিনিটে পাল্টা আক্রমণে গোলের সুযোগ পায় পাকিস্তানও। তারিক কাজীর মার্কিংয়ের দুর্বলতার সুযোগে আব্দুল সামাদ শেহজাদের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষ দিকে সুকির বাম পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে গোলশূন্যই থাকে স্কোরলাইন।

তবে দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করে ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে নেয় পাকিস্তান। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে না পারায় সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। অন্যদিকে, ফাইনালে ওঠার আনন্দে মাতে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশকে হারিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

আপডেট সময় ১০:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি কেউ। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় বাংলাদেশ ও পাকিস্তান।

ম্যাচের শুরুতেই শমিত সোমের ভুলের সুযোগ নিয়ে আক্রমণে যায় পাকিস্তান। ফরোয়ার্ড আল উজাইরের নেওয়া শট দারুণ দক্ষতায় আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এর পাঁচ মিনিট পর বাংলাদেশের হয়ে পাল্টা আক্রমণ থেকে শট নেন কাজেম শাহ। তবে পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট তা রুখে দেন।

আরও পড়ুন  ‘এমনি এমনি সাজিয়ে’ রাখা হয়নি ১৩০টিরও বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র': পাকিস্তানের রেলমন্ত্রী