ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সৌদিতে রহস্যময় বৃত্তাকার কাঠামো আবিষ্কার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রহস্যময় একাধিক প্রাচীন বৃত্তাকার কাঠামোর সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতত্ত্ববিদরা। আল-কুনফুদাহ অঞ্চলের একটি উপত্যকায় আবিষ্কৃত এসব কাঠামোর জ্যামিতিক বিন্যাস আকাশ থেকে তোলা ছবিতে স্পষ্টভাবে দেখা গেছে। গবেষকদের ধারণা, প্রাচীন এসব স্থাপনা গাণিতিক হিসাব কিংবা জ্যোতির্বিজ্ঞানসংক্রান্ত কোনো কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, স্থানীয় আগ্নেয় শিলা ব্যবহার করে বিভিন্ন আকার ও বিন্যাসে বৃত্তাকার কাঠামোগুলো তৈরি করা হয়েছে। একাধিক বৃত্ত এমনভাবে পরস্পরের ওপর বিন্যস্ত রয়েছে যে, ভূমি থেকে সেগুলোকে পৃথক কাঠামো হিসেবে চিহ্নিত করা কঠিন।

আরও পড়ুন  সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

কাঠামোগুলোর এমন জ্যামিতিক বিন্যাস গবেষকদের বিস্মিত করেছে। তাঁদের মতে, এর নকশা ও বিন্যাসে পরিকল্পনার স্পষ্ট ছাপ রয়েছে। ফলে এগুলো প্রাকৃতিকভাবে কিংবা দৈবক্রমে তৈরি হয়েছে বলে মনে হচ্ছে না।

গবেষকদের ধারণা, কাঠামোগুলো কোনো সমাধিস্থলের অংশ নয়। বরং আবহাওয়া পর্যবেক্ষণ, ঋতু পরিবর্তন নির্ণয় কিংবা মহাজাগতিক বস্তু ও ঘটনার গতিবিধি পর্যবেক্ষণের উদ্দেশ্যে এগুলো নির্মাণ করা হয়ে থাকতে পারে।

গবেষকদের মতে, উর্বর এই উপত্যকা একসময় গুরুত্বপূর্ণ জনবসতির কেন্দ্র ছিল। এর সঙ্গে মক্কার ঐতিহাসিক সম্পর্কও থাকতে পারে। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ঋতু নির্ধারণ ও পঞ্জিকা অনুসরণের ঐতিহ্য ছিল বলেও ধারণা করা হচ্ছে।

প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, আবিষ্কৃত স্থানটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন। কাঠামোগুলোর নির্মাণকাল, ব্যবহার ও প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে এ গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আবিষ্কৃত এলাকাটি সৌদি আরবের লোহিত সাগর উপকূলে মক্কা প্রদেশের কাছে অবস্থিত। এটি জেদ্দা শহরের দক্ষিণ দিকে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

সৌদিতে রহস্যময় বৃত্তাকার কাঠামো আবিষ্কার

আপডেট সময় ১২:২০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রহস্যময় একাধিক প্রাচীন বৃত্তাকার কাঠামোর সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতত্ত্ববিদরা। আল-কুনফুদাহ অঞ্চলের একটি উপত্যকায় আবিষ্কৃত এসব কাঠামোর জ্যামিতিক বিন্যাস আকাশ থেকে তোলা ছবিতে স্পষ্টভাবে দেখা গেছে। গবেষকদের ধারণা, প্রাচীন এসব স্থাপনা গাণিতিক হিসাব কিংবা জ্যোতির্বিজ্ঞানসংক্রান্ত কোনো কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, স্থানীয় আগ্নেয় শিলা ব্যবহার করে বিভিন্ন আকার ও বিন্যাসে বৃত্তাকার কাঠামোগুলো তৈরি করা হয়েছে। একাধিক বৃত্ত এমনভাবে পরস্পরের ওপর বিন্যস্ত রয়েছে যে, ভূমি থেকে সেগুলোকে পৃথক কাঠামো হিসেবে চিহ্নিত করা কঠিন।

আরও পড়ুন  আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা