ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জামালপুরে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে ওভারপাসের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর উজ্জ্বল নামে এক ব্যক্তি ওভারপাস দিয়ে হাঁটার সময় বস্তুটি দেখতে পান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। এরপর পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, র‍্যাব ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে বৈদ্যুতিক তার সংযুক্ত রয়েছে এবং লাল টেপ দিয়ে প্যাঁচানো। এ ছাড়া বস্তুটির ওপরে ‘সাবধান-বিপজ্জনক’ লেখা রয়েছে।

আরও পড়ুন  জামালপুরে বোমাসদৃশ বস্তুটি বিস্ফোরণে নিষ্ক্রিয় করল ডিসপোজাল ইউনিট

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির আশপাশ থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। এ বিষয়ে ঘাটাইল সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে বস্তুটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

জামালপুরে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ

আপডেট সময় ১১:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে ওভারপাসের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর উজ্জ্বল নামে এক ব্যক্তি ওভারপাস দিয়ে হাঁটার সময় বস্তুটি দেখতে পান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। এরপর পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, র‍্যাব ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে বৈদ্যুতিক তার সংযুক্ত রয়েছে এবং লাল টেপ দিয়ে প্যাঁচানো। এ ছাড়া বস্তুটির ওপরে ‘সাবধান-বিপজ্জনক’ লেখা রয়েছে।

আরও পড়ুন  আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য