ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

হাসিনার পাসপোর্ট-এনআইডি প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে দেখিয়ে দিল ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 93

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনকে আইনি ও বিচার বিভাগীয় বিষয় বলে উল্লেখ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি সেভাবেই এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিষয়ে তিনি বলেছেন, এ নিয়ে বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা তাঁর পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছিলেন, কিন্তু বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর এসেছে। একজন বাংলাদেশি নাগরিক নিজের দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে নয়াদিল্লির কোনো ভূমিকা রয়েছে কি না এবং বিষয়টি ঢাকার সঙ্গে আলোচনায় তুলবে কি না, তা-ও জানতে চান তিনি।

আরও পড়ুন  সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’

জবাবে জয়সওয়াল বলেন, ‘আপনি যে প্রশ্নটি করেছেন, সেটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এই ইস্যুটির প্রকৃত পরিস্থিতি কী, সে বিষয়ে তারাই আপনাদের সবচেয়ে ভালোভাবে অবহিত করতে পারবে।’

বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণের আবেদন নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ কী আলোচনা হয়েছে, জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।’

এরপর এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশ সরকার ফৌজদারি আইনে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান কী, জানতে চান ওই সাংবাদিক।

জবাবে জয়সওয়াল আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত প্রশ্নটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় বিষয়। বিষয়টি সে অনুযায়ীই এগিয়ে নেওয়া হবে।’

ভ্রমণ নথি ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নও করেন উপস্থিত সাংবাদিকেরা।

জবাবে জয়সওয়াল বলেন, ‘এখন আপনি আমাকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে একটি কারিগরি ও আইনি প্রশ্ন করছেন। আমি আগেই বলেছি, এটি সম্পূর্ণ আইনি বিষয় এবং সে অনুযায়ীই বিষয়টি দেখা হবে। স্বাভাবিকভাবেই মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এটি একটি কারিগরি বিষয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে পরে আপনাদের জানাব।’

নিউজটি শেয়ার করুন

হাসিনার পাসপোর্ট-এনআইডি প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে দেখিয়ে দিল ভারত

আপডেট সময় ০৯:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনকে আইনি ও বিচার বিভাগীয় বিষয় বলে উল্লেখ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি সেভাবেই এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিষয়ে তিনি বলেছেন, এ নিয়ে বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা তাঁর পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছিলেন, কিন্তু বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর এসেছে। একজন বাংলাদেশি নাগরিক নিজের দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে নয়াদিল্লির কোনো ভূমিকা রয়েছে কি না এবং বিষয়টি ঢাকার সঙ্গে আলোচনায় তুলবে কি না, তা-ও জানতে চান তিনি।

আরও পড়ুন  ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সাত আরোহীর সবার মৃত্যু