শিরোনাম :
বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৯:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 9
রাজধানীর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩২ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন।

























