ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সৌদিতে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে কন্নড় অভিনেত্রী রান্যা রাও গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ছয় নারী কোন দেশের নাগরিক, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু জানায়নি। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের পর ওই নারীদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়াও শুরু করা হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক মূল্যবোধবিরোধী অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ছয় নারীকে গ্রেপ্তারের ঘটনাটিও চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ।

সৌদি আরবে পতিতাবৃত্তি ও বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক আইনত নিষিদ্ধ। এসব অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে দেশটির প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

প্রবাসীদের ক্ষেত্রে অপরাধ প্রমাণিত হলে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির পাশাপাশি সাজা শেষে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও রয়েছে।

তবে গ্রেপ্তার হওয়া ছয় নারীর বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত কিংবা তাদের সম্ভাব্য শাস্তির বিষয়ে এখনো কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

সৌদিতে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ২, জব্দ মোটরসাইকেল