ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

অভিনেতা হিসেবে নতুন ইনিংস শুরু রোনালদোর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠের সাফল্যের পর এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রযোজক হিসেবে তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই এ তথ্য জানিয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।

রোনালদো জানিয়েছেন, ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি প্রযোজনা করছেন তিনি। ২০২৫ সালে ভনের সঙ্গে মিলে ‘ইউআর মার্ভ স্টুডিওস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন রোনালদো। ‘কিংসম্যান’ ও ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’-এর মতো সিনেমা পরিচালনা করে পরিচিতি পেয়েছেন ম্যাথিউ ভন।

ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো “ডে ওয়ানস”-এর প্রোডাকশন মাত্রই শুরু হলো। সামনে আরও চমক আসছে!’

আরও পড়ুন  হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, থাকছে সন্তানকে নজরদারির সুযোগ

স্ক্রিপ্টেড ড্রামা সিরিজটিতে ব্রিটিশ ফুটবলের বাণিজ্যিক জগতের নানা দিক তুলে ধরা হবে। গল্পের কেন্দ্রে রয়েছেন স্ট্যানলি ডাল্টন নামের এক প্রভাবশালী ফুটবল এজেন্ট। খেলোয়াড়দের দলবদল, দর-কষাকষি ও বাণিজ্যিক চুক্তির জটিলতা সামলানোই তাঁর কাজ।

স্ট্যানলি ডাল্টন চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন তিনি। এ ছাড়া সিরিজটিতে যুক্ত হয়েছেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র‍্যাপার ডেভ।

ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের মৌলিক ভাবনা থেকে সিরিজটির গল্প তৈরি হয়েছে। তিনি সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরিরও এজেন্ট ছিলেন।

প্রযোজনা প্রতিষ্ঠানটির চিফ ক্রিয়েটিভ অফিসার কার্লোস পেরেস জানিয়েছেন, সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন রোনালদো। পাশাপাশি কয়েকটি পর্বে নিজের ভূমিকায় ক্যামিও চরিত্রেও দেখা যাবে তাঁকে।

রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক ম্যাথিউ ভন, অভিনেতা ড্যামিয়ান লুইস ও র‍্যাপার ডেভের সঙ্গে তোলা কয়েকটি ছবিও প্রকাশ করেছেন। ছবিগুলোর মধ্যে প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমে তোলা একটি ছবিও রয়েছে।

তবে ‘ডে ওয়ানস’ কবে মুক্তি পাবে, কোন প্ল্যাটফর্মে প্রচারিত হবে কিংবা এতে কতটি পর্ব থাকবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

নিউজটি শেয়ার করুন

অভিনেতা হিসেবে নতুন ইনিংস শুরু রোনালদোর

আপডেট সময় ০১:৫৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬