দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- আপডেট সময় ০৯:১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 34
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত মইনুদ্দিন ওই এলাকায় একটি মদের বার পরিচালনা করতেন। সোমবার রাতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মইনুদ্দিন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার স্টার্ডহাম এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার দেশের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়।
এদিকে স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের ধারণা, মদের ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, হামলাকারীরা কারা এবং কী কারণে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, সেসব বিষয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

























