ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

খুলনায় দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, আহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 26

ছবি : সংগৃহীত

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের শরীরে গুলির আঘাতের পাশাপাশি একাধিক জখমের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান শেখ পেশায় ঘের ব্যবসায়ী এবং মো. খালেক ভ্যানচালক। তারা দুজন ভ্যানে করে বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মানের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাম হাতে গুলি লাগে। এছাড়া দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মানের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে ঘের ব্যবসায়ী সোলায়মান শেখকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে তার পা, হাত ও ঘাড়ে গুলির আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তবে কী কারণে এবং কারা তাদের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

খুলনায় দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, আহত ২

আপডেট সময় ০৩:৫৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের শরীরে গুলির আঘাতের পাশাপাশি একাধিক জখমের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান শেখ পেশায় ঘের ব্যবসায়ী এবং মো. খালেক ভ্যানচালক। তারা দুজন ভ্যানে করে বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মানের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাম হাতে গুলি লাগে। এছাড়া দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মানের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

আরও পড়ুন  গোপালগঞ্জে কাশিয়ানীতে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১ নারী, আহত ১০