ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 30

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় গিয়ে থানা, সংসদ সদস্যের বাড়ি ও বিএনপির সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালাচ্ছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে।’

আরও পড়ুন  আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) ওখানে গিয়েই কেবল থানায় হামলা করতে পারে এবং আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। আমাদের (বিএনপির) সমর্থকদের দোকানপাটে হামলা করেছে। এটাই তাদের চরিত্র। আগুন লাগানো তাদের স্বভাব, আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব।’

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব অভিযোগ তুলে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:১৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় গিয়ে থানা, সংসদ সদস্যের বাড়ি ও বিএনপির সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালাচ্ছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে।’

আরও পড়ুন  নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ