ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

তাহসিফ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে তরুণী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার ১৯ বছর বয়সী তরুণীকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ করা হয়নি।

শুক্রবার (৬ নভেম্বর) দ্বিতীয় দফা রিমান্ড শেষে ওই তরুণীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানিতে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি।

আরও পড়ুন  বিয়ের আশ্বাসে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে মামলা

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তরুণী বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো তদন্তের স্বার্থে যাচাই-বাছাই করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের সময় তিনি কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং নীরব থেকেছেন।

আবেদনে আরও বলা হয়, এ মামলার আরেক সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপও রিমান্ডে রয়েছেন। দীপ ও ওই তরুণীর বক্তব্যের মধ্যে মিল-অমিল যাচাই করা প্রয়োজন। এ ছাড়া নিহত তাহসিফের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করে ওই তরুণীর সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক তদন্তেও হত্যাকাণ্ডের সঙ্গে তরুণীর সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজনে তাঁকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

*যেভাবে উদ্ধার হয় তাহসিফের মরদেহ*

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ সাউরি। পরদিন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পুলিশ। পরে ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম।

মামলা দায়েরের পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়। ৩১ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয় ওই তরুণীকে। তাঁকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো। অন্যদিকে দীপকে গত বৃহস্পতিবার তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত।

নিউজটি শেয়ার করুন

তাহসিফ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে তরুণী

আপডেট সময় ১২:৪০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার ১৯ বছর বয়সী তরুণীকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ করা হয়নি।

শুক্রবার (৬ নভেম্বর) দ্বিতীয় দফা রিমান্ড শেষে ওই তরুণীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানিতে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি।

আরও পড়ুন  তিন মামলায় সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর