ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :

কোস্টারিকাকে গোলের মালা উপহার দিয়ে বছর শেষ আর্জেন্টিনার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুম শেষ করল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এর আগে গত ১৩ নভেম্বর উরুগুয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা।

আরও পড়ুন  বাংলাদেশের সঙ্গে খেলতে ব্রাজিলের একগুচ্ছ শর্ত

কোচ লিওনেল স্কালোনি এদিন শুরুর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন। শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের মধ্যে একমাত্র ম্যাক অ্যালিস্টারই শেষ পর্যন্ত মাঠে ছিলেন। এই ম্যাচে গোলপোস্টের নিচে ফেরেন এমিলিয়ানো মার্তিনেজ। ১৬ অক্টোবর চেলসিতে খেলার সময় চোয়ালে আঘাত পেলে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও তিনি খেলেননি।

ম্যাচের অষ্টম মিনিটে এনজো ফার্নান্দেজের সহায়তায় গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন পাজ। ৩৫ মিনিটে আগুস্তিন জিয়াইয়ের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন পাজ। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪৩ মিনিটে আবারও গোল করেন আলভারেজ।

দ্বিতীয়ার্ধে পাজের বদলি হিসেবে মাঠে নেমে গোলের দেখা পান মাস্তানতুয়োনো। তাঁর জোরালো শটে ম্যাচের পঞ্চম গোলটি আসে। এরপর কোস্টারিকার রক্ষণভাগের একটি ভুল ক্লিয়ারেন্সের সুযোগ কাজে লাগিয়ে দলের ষষ্ঠ গোলটি করেন ম্যাক অ্যালিস্টার। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।

গত ১৩ নভেম্বর স্থানীয় সময় রাতে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল স্কালোনির দল। লিওনেল মেসিকে ছাড়া সেদিনই নতুন অধ্যায়ের শুরু হয়েছিল আর্জেন্টিনার।

আক্রমণভাগে এদিন তরুণদের ওপর আস্থা রেখেছিলেন স্কালোনি। ২২ বছর বয়সী পাজ সেই আস্থার প্রতিদান দিয়েছেন। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলছেন।

নিউজটি শেয়ার করুন

কোস্টারিকাকে গোলের মালা উপহার দিয়ে বছর শেষ আর্জেন্টিনার

আপডেট সময় ০৯:৪৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুম শেষ করল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এর আগে গত ১৩ নভেম্বর উরুগুয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা।

আরও পড়ুন  ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তে হারের বেদনায় বাংলাদেশ