বনানীতে পুলিশ বক্সে পেট্রোলবোমা নিক্ষেপ
- আপডেট সময় ১১:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 22
রাজধানীর বনানীতে পুলিশ বক্সে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ ছাড়া মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পর পল্লবীতে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবী সিরামিক্স রোডে ‘মিরপুর সুপার লিংক’ নামের দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি পুড়ে যায়।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নেওয়া হয়েছে।’
এর আগে রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বনানী থানার ওসি মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’

























