ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
জুয়ায় গ্রাহকের টাকা হারিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই চীন সফরে সম্পর্কের নতুন দিগন্ত দেখছেন ইসমাইল জবিউল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: প্রবাসীকল্যাণমন্ত্রী ফুটপাত দখলের চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধ: ডিএনসিসি প্রশাসক দিল্লিতে বিক্ষোভের আগে দুই স্টেশনে ট্রেন বন্ধ তানজিদের ৮৩ রানে দাপুটে শুরু বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে: ট্রাম্প আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈমসহ তিন স্পিনার
প্রবাস নিউজ

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযান: বাংলাদেশিসহ ৩৭ জন গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 763

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী দমন অভিযানে বাংলাদেশিসহ ৩৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সেলাঙ্গর রাজ্যের সারডাং এলাকার পাংসাপুরি তৈমুরের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, এই অভিযানে মোট ৮২ জনের তথ্য যাচাই-বাছাই করা হয়, যার মধ্যে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বয়স ১৯ থেকে ৫০ বছর বয়সের মধ্যে। তারা পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে বসবাস এবং অন্যান্য ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুন  মালয়েশিয়ায় আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি পরিদর্শনে সেনাপ্রধান

অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে অনেকেই ছাদ ও পানির ট্যাংকের মধ্যে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা ধরাছোঁয়ার বাইরে থাকতে পারেনি। কয়েকজন ব্যক্তিকে দরজা খুলতে অস্বীকৃতি জানালে পুলিশকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়।

এই অভিযানটি জনসাধারণের অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়েছিল, যেখানে জানানো হয় যে অবৈধ অভিবাসীরা বৈধ পাসপোর্ট ও পরিচয়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে অ্যাপার্টমেন্টে বসবাস করছে।

ইমিগ্রেশন পুলিশ এ ব্যাপারে সতর্কতা জারি করেছে এবং আরো কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে, যাতে ভবিষ্যতে অবৈধ অভিবাসীদের প্রবেশ ও বসবাস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

@Riad Sir PR Suoxi Sir, please check and inform

নিউজটি শেয়ার করুন

প্রবাস নিউজ

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযান: বাংলাদেশিসহ ৩৭ জন গ্রেপ্তার

আপডেট সময় ০২:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী দমন অভিযানে বাংলাদেশিসহ ৩৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সেলাঙ্গর রাজ্যের সারডাং এলাকার পাংসাপুরি তৈমুরের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, এই অভিযানে মোট ৮২ জনের তথ্য যাচাই-বাছাই করা হয়, যার মধ্যে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বয়স ১৯ থেকে ৫০ বছর বয়সের মধ্যে। তারা পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে বসবাস এবং অন্যান্য ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুন  মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে গুদামে বন্দি: টেকনাফে নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার