ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 43

ছবি: সংগৃহীত

মাত্র ৪৫ টাকার চা বিল কেন্দ্র করে নাটোরের বাগাতিপাড়ায় দুই দল গ্রামবাসীর মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আঘাতপ্রাপ্ত হয়েছেন। পরবর্তীতে আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে দ্বিতীয় দফায় হট্টগোল ও হাতাহাতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রামে এ সংঘাতের সূত্রপাত।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মকর্তা সূত্রে জানা গেছে, জয়ন্তীপুর গ্রামের চা বিক্রেতা শামিম হোসেন মুদি দোকানদার মোস্তফার কাছে আগের ৪৫ টাকা পাওনা দাবি করেন। পাওনা আদায় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দুজন হাতাহাতিতে লিপ্ত হন। খবর পেয়ে দুই পক্ষের আত্মীয়স্বজনরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নারীসহ অন্তত ১২ জন আহত হন।

আরও পড়ুন  বদরগঞ্জে দোকান ভাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫

সংঘর্ষের পর আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল চত্বরেই উভয় পক্ষ পুনরায় বাকবিতণ্ডা ও মারামারিতে লিপ্ত হয়। শেষ পর্যন্ত হাসপাতাল কর্মীদের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা জানান, সন্ধ্যার পর থেকে আহত ব্যক্তিরা হাসপাতালে আসতে শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে দুই দলের মধ্যে নতুন করে বিশৃঙ্খলা দেখা দিলে কর্তৃপক্ষ তা নিবৃত করে। আহতদের মধ্যে দুইজন বর্তমানে চিকিৎসাধীন এবং বাকিদের প্রাথমিক সেবা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস জানান, সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এই মারামারি ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে লিখিত এজাহার দায়ের করেনি।

নিউজটি শেয়ার করুন

নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

আপডেট সময় ০১:০০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মাত্র ৪৫ টাকার চা বিল কেন্দ্র করে নাটোরের বাগাতিপাড়ায় দুই দল গ্রামবাসীর মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আঘাতপ্রাপ্ত হয়েছেন। পরবর্তীতে আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে দ্বিতীয় দফায় হট্টগোল ও হাতাহাতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রামে এ সংঘাতের সূত্রপাত।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মকর্তা সূত্রে জানা গেছে, জয়ন্তীপুর গ্রামের চা বিক্রেতা শামিম হোসেন মুদি দোকানদার মোস্তফার কাছে আগের ৪৫ টাকা পাওনা দাবি করেন। পাওনা আদায় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দুজন হাতাহাতিতে লিপ্ত হন। খবর পেয়ে দুই পক্ষের আত্মীয়স্বজনরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নারীসহ অন্তত ১২ জন আহত হন।

আরও পড়ুন  সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ শ্রমিক