ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানকে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সংসদে গৃহীত হয়।

চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, সংসদ-নেতার অনুমতিক্রমে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালিবিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠনের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন  দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও স্ত্রী খালাস

কমিটির অন্য সদস্যরা হলেন ময়মনসিংহ-৯ আসনের ইয়াসের খান চৌধুরী, নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন, জামালপুর-৩ আসনের মো. মোস্তাফিজুর রহমান বাবুল, গাজীপুর-১ আসনের মো. মজিবুর রহমান, মহিলা আসন-১০-এর নিলোফার চৌধুরী মনি, মহিলা আসন-১৮-এর ফাহমিদা হক, পটুয়াখালী-২ আসনের মো. শফিকুল ইসলাম এবং মহিলা আসন-৪০-এর মোসা. নাজমুন নাহার।

নতুন কমিটির সভাপতি হিসেবে আমানউল্লাহ আমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সংসদীয় কার্যক্রমে কমিটির নেতৃত্ব দেবেন।

নিউজটি শেয়ার করুন

নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান

আপডেট সময় ১২:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানকে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সংসদে গৃহীত হয়।

চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, সংসদ-নেতার অনুমতিক্রমে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালিবিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠনের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন  মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা