ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসায় গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মোহাম্মদ ছায়েদুর রহমান তিন মেয়ের বাবা ছিলেন। তার দুই মেয়ে ঢাকায় বসবাস করেন। অপর মেয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে ছিলেন ছায়েদুর রহমান। ওই সময় সহকর্মীদের সঙ্গে একটি বৈঠকেও অংশ নেন তিনি। বৈঠকে তাকে স্বাভাবিক অবস্থায়ই দেখা যায়। তবে কয়েক মাস ধরে তার আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছিলেন সহকর্মীরা। বিশেষ করে গত দুই থেকে তিন মাসে তিনি কর্মস্থলে আগের তুলনায় অনেক বেশি নীরব থাকতেন বলে জানান তারা।

আরও পড়ুন  হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি সোমবার

কর্মস্থলের বৈঠক শেষ করে বাসায় ফেরার পর ছায়েদুর রহমান দরজা বন্ধ করে দেন। বেশ কিছু সময় পার হলেও তিনি দরজা না খোলায় বিষয়টি নিয়ে আশপাশের লোকজনের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে হালিশহর থানা পুলিশের একটি দল ওই বাসায় যায়। পরে দরজা খুলে ভেতর থেকে ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল বলেন, একজন ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৫৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসায় গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মোহাম্মদ ছায়েদুর রহমান তিন মেয়ের বাবা ছিলেন। তার দুই মেয়ে ঢাকায় বসবাস করেন। অপর মেয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে ছিলেন ছায়েদুর রহমান। ওই সময় সহকর্মীদের সঙ্গে একটি বৈঠকেও অংশ নেন তিনি। বৈঠকে তাকে স্বাভাবিক অবস্থায়ই দেখা যায়। তবে কয়েক মাস ধরে তার আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছিলেন সহকর্মীরা। বিশেষ করে গত দুই থেকে তিন মাসে তিনি কর্মস্থলে আগের তুলনায় অনেক বেশি নীরব থাকতেন বলে জানান তারা।

আরও পড়ুন  হাতিয়ার কিশোরীকে নির্যাতন ও অপহরণ : চট্টগ্রামে অভিযুক্ত আটক