ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

ফরিদপুরে স্বামী নুরুল ইসলাম মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যার মামলায় তার স্ত্রী ও ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের মুন্নি বেগম (৩৫) এবং তার দেবর মাহাবুল মোল্লা (৩৪)।

আরও পড়ুন  রংপুরে একযুগ পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আ. লীগের দুই সাবেক এমপির নামে মামলা

রায় ঘোষণার সময় মুন্নি বেগম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। তবে মাহাবুল মোল্লা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ মার্চ রাতে খাবার খেয়ে স্ত্রী মুন্নি বেগম ও দুই সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন নুরুল ইসলাম। রাত সাড়ে ৩টার দিকে মুন্নির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার দুই দিন পর, ১৯ মার্চ নিহতের বাবা মান্নান মোল্লা সালথা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

পরবর্তী সময়ে তদন্তে হত্যাকাণ্ডে নুরুল ইসলামের স্ত্রী মুন্নি বেগম ও তার ছোট ভাই মাহাবুল মোল্লার সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

নিউজটি শেয়ার করুন

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন

আপডেট সময় ০৯:২১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে স্বামী নুরুল ইসলাম মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যার মামলায় তার স্ত্রী ও ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের মুন্নি বেগম (৩৫) এবং তার দেবর মাহাবুল মোল্লা (৩৪)।

আরও পড়ুন  শিশু রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর