ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেধাবীদের হাত ধরেই বিশ্বসভায় নেতৃত্ব দেবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশের প্রধান সম্পদ মেধাবী তরুণ সমাজ। তাদের নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  কারিগরি শিক্ষার বিকল্প নেই, জুলাই নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে পদক, অভিনন্দনপত্র এবং প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়।

সংবর্ধিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মেধাবীদের সংবর্ধনা দেওয়ার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভরতার দর্শন এবং বেগম খালেদা জিয়ার শিক্ষা বিস্তারের ধারায় বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি ও ব্যাপক সংস্কার হাতে নিয়েছে।

স্কাউটিংয়ের পরিধি বাড়াতে সরকারের বিশেষ বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, কাব, স্কাউট, গার্লস গাইড ও রোভারদের জন্য পৃথক স্কিম এবং অতিরিক্ত অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ড. মিলন। তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যক্রমে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা ও মূল্যবোধ এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা ও আনন্দময় শিখন অন্তর্ভুক্ত করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২২ লাখ প্রাথমিক শিক্ষার্থীর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন, বিনামূল্যে পোশাক বিতরণ এবং মিড-ডে মিল চালুর মতো উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষা ও শৃঙ্খলা রক্ষায় স্কাউটিংয়ের ভূমিকার প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্কাউট সদস্যরা ‘পানি পানি’ বলে জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্কাউটিং একইভাবে আত্মত্যাগ ও নেতৃত্বের শিক্ষা দেয়।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মান এবং সততা বজায় রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

নিউজটি শেয়ার করুন

মেধাবীদের হাত ধরেই বিশ্বসভায় নেতৃত্ব দেবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৪:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশের প্রধান সম্পদ মেধাবী তরুণ সমাজ। তাদের নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  শিক্ষাব্যবস্থাকে মূল্যবোধ ও মানসম্পন্ন শিক্ষার ভিত্তিতে গড়তে চাই: শিক্ষামন্ত্রী