ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 66

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকারী অঙ্গীভূত আনসার সদস্যদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। ডিউটি পোস্টে দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছানোর সুযোগ করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের দুটি বাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন চালু হওয়া বাস দুটির ভাড়া বহন করবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ফলে আনসার সদস্যদের নিয়মিত ডিউটিতে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সুবিধা তৈরি হবে।

আরও পড়ুন  সৌদিগামী ১০৭ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

বাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসার (উত্তর) জোনের জোন অধিনায়ক মো. রবিউল ইসলাম। তিনি আনসার বাহিনীর মহাপরিচালক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের উদ্যোগকে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

দীর্ঘদিন ধরে কর্মস্থলে যাতায়াতের বিড়ম্বনায় থাকা আনসার সদস্যরা বিমানবন্দরে অফিসিয়াল বাস সার্ভিস চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ ও স্বল্প সময়ে ডিউটি পোস্টে পৌঁছানোর সুযোগ পাওয়ায় আনসার সদস্যদের দায়িত্ব পালনে আরও গতি আসবে। একই সঙ্গে তাদের কর্মস্পৃহা ও পেশাগত দক্ষতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু

আপডেট সময় ১০:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকারী অঙ্গীভূত আনসার সদস্যদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। ডিউটি পোস্টে দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছানোর সুযোগ করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের দুটি বাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন চালু হওয়া বাস দুটির ভাড়া বহন করবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ফলে আনসার সদস্যদের নিয়মিত ডিউটিতে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সুবিধা তৈরি হবে।

আরও পড়ুন  প্রিয় নেত্রীকে দেখতে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল