ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 154

ছবি সংগৃহীত

মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যের উপকূলের কাছে বোর্নিও দ্বীপে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।  ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) নিশ্চিত করে বিষয়টি।

আরও পড়ুন  ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূলে ব্যাপক লুটপাট খাদ্যসংকট

ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সাবাহর উপকূলীয় রাজধানী কোটা কিনাবালুর উত্তর-পূর্ব দিকে একশ কিলোমিটারেরও কম দূরত্বে। আর এটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের ৬১৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

সংস্থাটি ধারণা করছে, এই ভূমিকম্পে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্রও জানায়, ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই ও এ সংক্রান্ত কোনো সতর্কতাও জারি করেনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংস্থাটি ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ হিসেবে উল্লেখ করেছে।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপডেট সময় ১০:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যের উপকূলের কাছে বোর্নিও দ্বীপে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।  ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) নিশ্চিত করে বিষয়টি।

আরও পড়ুন  আফগানিস্তানে হিন্দুকুশ অঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত 