ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 26

ছবি : সংগৃহীত

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

তাসনিমের প্রতিবেদনে আইআরজিসির বরাত দিয়ে বলা হয়েছে, এই হামলা ‘আগ্রাসী শত্রুর প্রতি কঠোর সতর্কবার্তা’। একই সঙ্গে আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালীতে তেল পাচার বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে সংস্থাটি।

আরও পড়ুন  ৫.১ মাত্রার ভূমিকম্প: ইরানের পারমাণবিক স্থাপনায় উদ্বেগ

আইআরজিসি আরও জানিয়েছে, এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে তাদের অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির কর্মকর্তারা জানান, হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে।

তবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলার দাবিটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলায় স্থাপনাটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

আপডেট সময় ১০:২৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

তাসনিমের প্রতিবেদনে আইআরজিসির বরাত দিয়ে বলা হয়েছে, এই হামলা ‘আগ্রাসী শত্রুর প্রতি কঠোর সতর্কবার্তা’। একই সঙ্গে আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালীতে তেল পাচার বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে সংস্থাটি।

আরও পড়ুন  ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন স্থাপনার ছবি প্রকাশ