ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 65

ছবি সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

আরও পড়ুন  মক্কা প্রতিরক্ষা চুক্তি মুসলিম বিশ্বে ঐক্যের বার্তা দিচ্ছে: এরদোয়ান

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে।

জানা গেছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে এই দুর্ঘটনা ঘটে। শনিবার ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাঁদের মধ্যে শিশুও রয়েছে।

সাত বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৬:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

আরও পড়ুন  সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মীর মরদেহ দেশে পৌঁছেছে