ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আমিরাতে দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুর্ঘটনাগুলো ঘটে।

এর মধ্যে একটি দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। অন্য দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে ২১ বছর বয়সী যমজ ভাইবোন ও তাঁদের তিন বছর বয়সী ভাগনে রয়েছে। খবর খালিজ টাইমসের।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেন। এতে গাড়িটি উল্টে গিয়ে যানজটে আটকে থাকা কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায়, যা আশপাশের গাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে ১৪ জন নিহত হন।

আরও পড়ুন  মুন্সিগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নৌ ডাকাত নিহত

এ ঘটনায় আহত ৩০ জনের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বাকিরা এখনো চিকিৎসাধীন। আহতদের মধ্যে আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক ছাড়াও অন্য দেশের নাগরিক আছেন। কয়েকজনের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

অন্যদিকে, খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেরালা রাজ্যের ওই পরিবারটি দীর্ঘদিন ধরে ফুজাইরাহতে বসবাস করছিল। শারজাহ থেকে ফুজাইরাহ ফেরার পথে তাঁদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে যমজ ভাইবোন ও তাঁদের ভাগনে নিহত হন। পরিবারের আরও চার সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ফুজাইরাহর এক সমাজকর্মীর বরাত দিয়ে পত্রিকাটি জানায়, নিহত তরুণের বয়স ছিল ২১ বছর। তাঁদের বাবা ফুজাইরাহ শহরে একটি খাবারের দোকান পরিচালনা করেন। স্বজনদের হারিয়ে স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আমিরাতে দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০

আপডেট সময় ১১:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুর্ঘটনাগুলো ঘটে।

এর মধ্যে একটি দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। অন্য দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে ২১ বছর বয়সী যমজ ভাইবোন ও তাঁদের তিন বছর বয়সী ভাগনে রয়েছে। খবর খালিজ টাইমসের।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেন। এতে গাড়িটি উল্টে গিয়ে যানজটে আটকে থাকা কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায়, যা আশপাশের গাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে ১৪ জন নিহত হন।

আরও পড়ুন  সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০