ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন স্থাপনার ছবি প্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ পেয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এসব ছবি সংগ্রহ করেছে। ছবিতে ক্ষতিগ্রস্ত বিমান, চূর্ণবিচূর্ণ ট্রেইলার ও ভবনের চিত্র দেখা গেছে।

সৌদি আরব ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে তোলা এসব ছবির সত্যতা বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে ছবিগুলো প্রকাশের আগে পেন্টাগনের একটি তদারকি প্রতিবেদনে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার তথ্য জানানো হয়।

আরও পড়ুন  পুতিনের মাধ্যমে ইরান-আমেরিকা পরমাণু আলোচনা নিয়ে নতুন সম্ভাবনা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির একটি ছবিতে বোয়িং ই-থ্রি সেন্ট্রি বিমানকে দুই টুকরো অবস্থায় দেখা গেছে। কুয়েতের ক্যাম্প বুয়েরিং ও ক্যাম্প আরিফজান থেকেও ক্ষতিগ্রস্ত স্থাপনার ছবি প্রকাশ করা হয়েছে।

পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলায় শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সরঞ্জামগত ক্ষতির পরিমাণ প্রায় ৩৭০ কোটি ডলার।

প্রতিবেদন অনুযায়ী, ২৯ জুন পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ৩৩৪০ কোটি ডলার। এ ছাড়া কয়েক ডজন মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সঙ্গে সংঘাত শুরু হয়। এরপর ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি, মিত্র দেশ ও ইসরায়েলে একাধিক হামলা চালিয়েছে।

এদিকে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও জনমত চাপ বাড়ছে। মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদ তৃতীয়বারের মতো ইরানের যুদ্ধ বন্ধের পক্ষে একটি প্রস্তাব অনুমোদন করেছে।

সূত্র: বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন স্থাপনার ছবি প্রকাশ

আপডেট সময় ১২:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ পেয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এসব ছবি সংগ্রহ করেছে। ছবিতে ক্ষতিগ্রস্ত বিমান, চূর্ণবিচূর্ণ ট্রেইলার ও ভবনের চিত্র দেখা গেছে।

সৌদি আরব ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে তোলা এসব ছবির সত্যতা বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে ছবিগুলো প্রকাশের আগে পেন্টাগনের একটি তদারকি প্রতিবেদনে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার তথ্য জানানো হয়।

আরও পড়ুন  মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি