ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত উন্নয়ন পরিকল্পনাগুলোর বাস্তবায়ন চলছে: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 49

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পূর্বে যেসব উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন, বর্তমানে সেগুলোর বাস্তবায়ন কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তুরস্কে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অংশ নিয়ে দেশে ফেরার পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

আরও পড়ুন  বিতাড়িতদের সঙ্গে গোপনে একটি গোষ্ঠী যোগাযোগ করছে: প্রধানমন্ত্রী

প্রেস সচিব উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের আগেই তারেক রহমান দেশবাসীর সামনে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার মাইল খাল খননের যে রূপরেখা তুলে ধরেছিলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনেও তিনি সেই বিষয়গুলো গুরুত্বের সাথে উপস্থাপন করেছেন। দেশের ভেতরেও এখন সেই অঙ্গীকারগুলোর বাস্তবায়ন হচ্ছে।

এর আগে আজ ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

ব্রিফিংয়ে সালেহ শিবলী আরও জানান, তুরস্কের আন্তালিয়ায় গত ৯ নভেম্বর থেকে শুরু হওয়া কপ৩১ জলবায়ু সম্মেলন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ১১ ও ১২ নভেম্বরের উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবারের (১২ নভেম্বর) ওই ভাষণে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষায় বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা জরুরি দাবি ও পদক্ষেপের কথা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন।

সফরের সার্বিক দিক তুলে ধরে প্রেস সচিব বলেন, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কিছু দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার ও সিম্পোজিয়াম এখনো চলমান রয়েছে। বাংলাদেশের উত্থাপিত দাবি ও সফরের বিস্তারিত ফলাফল আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে জানাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এবারের তুরস্ক সফরের দুটি ইতিবাচক পরিবর্তনের কথা বিশেষভাবে উল্লেখ করেন সালেহ শিবলী। প্রথমত, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা মাত্র ২১ জনে সীমাবদ্ধ রাখা হয়েছে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা ও স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগমের যে পুরনো সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত উন্নয়ন পরিকল্পনাগুলোর বাস্তবায়ন চলছে: প্রেস সচিব

আপডেট সময় ১০:৩০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পূর্বে যেসব উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন, বর্তমানে সেগুলোর বাস্তবায়ন কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তুরস্কে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অংশ নিয়ে দেশে ফেরার পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

আরও পড়ুন  ‘সিনেমাটি ভালো, দেখতে পারেন সবাই’: সপরিবারে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী