ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল তরুণ-তরুণীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 43

ছবি সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের এক তরুণ ও এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে যাওয়ার পথে ‘ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩’ নম্বরের মোটরসাইকেলটিকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

আরও পড়ুন  এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

তিনি আরও জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল তরুণ-তরুণীর

আপডেট সময় ১১:০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের এক তরুণ ও এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে যাওয়ার পথে ‘ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩’ নম্বরের মোটরসাইকেলটিকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

আরও পড়ুন  খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ডিএনসিসির ২ পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু