ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রম মন্ত্রীর মেগা প্রকল্প নয়, জনগণের প্রয়োজনই অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ফুটবলে নজিরবিহীন ঘটনা: এক ম্যাচে ৫১ লাল কার্ড, ছাড়িয়ে গেল আগের রেকর্ড কাল থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী তিন জাহাজ মান ও শর্ত পূরণ ছাড়া মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬৬

৫.১ মাত্রার ভূমিকম্প: ইরানের পারমাণবিক স্থাপনায় উদ্বেগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 691

ছবি সংগৃহীত

ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার মধ্যে ইরানের উত্তরাঞ্চলে মাঝারি মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১ এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (প্রায় ৬ মাইল) গভীরে সংঘটিত হয়। উপকেন্দ্র ছিল সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম অবশ্য ভূমিকম্পের মাত্রা ৫.২ বলে জানিয়েছে।

ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ফর্দো পারমাণবিক স্থাপনার নিকটে আঘাত হানে এবং এর প্রভাব রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়। উপকেন্দ্র তেহরান থেকে প্রায় ১৪৫ মাইল পূর্বে অবস্থিত। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কম্পনের তীব্রতাও ছিল অপেক্ষাকৃত হালকা।

আরও পড়ুন  ইসরাইল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়ালে মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলার প্রস্তুতি ইরানের: গোয়েন্দা কর্মকর্তারা

সামাজিক মাধ্যমে পরীক্ষার গুঞ্জন

এ ভূমিকম্প ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। একজন ইরানি ব্লগার তাঁর টেলিগ্রাম চ্যানেলে ইঙ্গিত দিয়েছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হয়তো কোনো ধরনের পরীক্ষা চালাচ্ছিল। তবে এই দাবি নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। মার্কিন সংবাদমাধ্যম মিরর ইউএস জানায়, এই বিষয়ে ইরানের কোনো প্রধান গণমাধ্যম এখনো কিছু জানায়নি।

এদিকে, ভূমিকম্পের সময়েই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে বলে জানিয়েছে স্থানীয় এবং আঞ্চলিক সংবাদমাধ্যমগুলো। ইসরায়েলি সংবাদপোর্টাল Wynetnews.com জানায়, বেহমাই প্রদেশে ‘মাগার’ নামের একটি বিমান প্রতিরক্ষা স্থাপনায় এই হামলা চালানো হয়।

উল্লেখ্য, ইরান ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় মাঝারি মাত্রার কম্পন সেখানে প্রায়ই দেখা যায়। তবে এই ভূমিকম্পের সময় এবং অবস্থান ঘিরে গুঞ্জনের পেছনে রাজনৈতিক ও নিরাপত্তাগত কারণ থাকতে পারে বলেই অনেকের ধারণা।

নিউজটি শেয়ার করুন

৫.১ মাত্রার ভূমিকম্প: ইরানের পারমাণবিক স্থাপনায় উদ্বেগ

আপডেট সময় ১১:৩০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার মধ্যে ইরানের উত্তরাঞ্চলে মাঝারি মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১ এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (প্রায় ৬ মাইল) গভীরে সংঘটিত হয়। উপকেন্দ্র ছিল সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম অবশ্য ভূমিকম্পের মাত্রা ৫.২ বলে জানিয়েছে।

ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ফর্দো পারমাণবিক স্থাপনার নিকটে আঘাত হানে এবং এর প্রভাব রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়। উপকেন্দ্র তেহরান থেকে প্রায় ১৪৫ মাইল পূর্বে অবস্থিত। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কম্পনের তীব্রতাও ছিল অপেক্ষাকৃত হালকা।

আরও পড়ুন  পারস্য উপসাগরে চালানো নৌমহড়ায় বহিঃশক্তিগুলোকে হুঁশিয়ারি দিল ইরান