ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এমপি নুসরাতের বাড়িতে আগুন, মামলায় আসামি ৩৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 40

ছবি সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর থানায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজেই বাদী হয়ে মামলাটি করেন।

আরও পড়ুন  ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের আসামি করা হয়েছে। তাদের মধ্যে জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

এর আগে গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সংসদ সদস্যের গ্রামের বাড়িতে আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি কেউ লাগিয়েছে, তা তদন্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত চলছে। নাশকতার কোনো আলামত পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এমপি নুসরাতের বাড়িতে আগুন, মামলায় আসামি ৩৮

আপডেট সময় ১১:২৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর থানায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজেই বাদী হয়ে মামলাটি করেন।

আরও পড়ুন  গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩